1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাপাহারে মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

সাপাহারে মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_131072
# আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহার উপজেলায় মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করতে সাপাহার উপজেলা সদরে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে সাপাহার সদর জয়পুর ফিলিং স্টেশন মোড়ে এই অভিযান চালায় আদালত।
এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। অভিযানে সাপাহার থানার এ এস আই আতাউর এর  নেতৃত্বে থানা পুলিশের একটি দল অংশ নেন। অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র হেলমেট বিহীন মোটরসাইকেল চালনার দায়ে ৬ জন মোটরসাইকেল চালককে ১ হাজার ১০০  টাকা জরিমানা করেন আদালত। এছাড়াও নিজেদেরকে সুরক্ষিত রাখতে মোটরসাইকেল চালনার আগে হেলমেট পরিধান নিশ্চিত করতে সকলকে সচেতন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
এ সময় ইউএনও বলেন মানুষ অসতর্কতা অবলম্বন করার ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে এজন্য আমরা সাপাহার উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট বিহীন চালকদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। যা অব্যাহত থাকবে এতে শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করা গেলে দূর্ঘটনায় প্রাণহানি অনেকাংশ কমিয়ে আনা সম্ভব।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ আরও বলেন, সড়ক মহাসড়কে হেলমেট পরিধান ব্যতিত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনার হার বৃদ্ধি পেয়েছে। হেলমেট ব্যতিত কেও যাতে মোটরসাইকেল না চালায়, সে কারণে আজ আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্স ও হেলমেট বিহীন চালকদেরকে জরিমানা করেছি। পাশাপাশি আমরা হেলমেট পরিধানের বিষয়ে সকলকে সচেতন করেছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট