1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন শ্যামনগরের ভেটখালী বিলে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষক দিশেহারা বিক্ষোভ সমাবেশে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ, বদলিতে সরকারি পাঁচ দপ্তরে পাঁচ চেয়ার শুন্য শ্যামপুর চিনিকলে জিয়া পরিষদের  বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ

নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয় শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহম্মেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নে স্থায়ী ভাবে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়েছে।  সোমবার ১৭ নভেম্বর ২০২৫ সকালে হাটকালুপাড়া ইউনিয়ন চত্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি স্মার্ট কার্ডধারীদের মধ্যে মেসার্স উদিত ট্রেডার্স এর মাধ্যমে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে।

সরেজমিনে হাটকালুপাড়া ইউনিয়নে গিয়ে দেখা যায়,মেসার্স উদিত ট্রেডার্স টিসিবির পন্য সামগ্রি সরবরাহ করছে।ভোক্তার সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত দিন গুলোতে টিসিবি পণ্য সরবরাহ করা হবে বলে জানান ডিলার শ্রী উদিত সাহা।

এদিকে টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, এবার প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল,১কেজি চিনি ২ কেজি মশুর ডাল,৫ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে।যার নির্ধারিত মূল্য ৫৪০ টাকা।

এ ব্যাপারে হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন ও হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মোঃ আকরাম হোসেন জানান আমাদের এলাকার মানুষ জন খুব অসহায় কৃষক,জেলে সম্প্রদায় বেশি। ইউনিয়নে হিন্দু সম্প্রদায় ও কম নয়।এ পরিস্থিতিতে সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে অনেকে খুব খুশি। আমরা চেষ্টা করি এলাকার মানুষের পাশে থেকে আমাদের সাধ্যমতো চেষ্টা করি যাতে তাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। আমরা যটুকু পারি সরকার নির্ধারিত টিসিবি’র পণ্য সামগ্রী খেটে খাওয়া মানুষ যাতে নিতে পারে। ফ্যামিলি স্মার্ট কার্ডে নিম্ন আয়ের মানুষ টিসিবি পণ্য পাওয়ায় স্বাচ্ছন্দ্য বোধ করি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট