1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যুর অভিযোগ রায়ের এক বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ এবং ইয়াবা উদ্ধার সারিয়াকান্দিতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও জনসম্মুখে ধ্বংস রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। সোমবার (৩ নভেস্বর) সকাল সারে নয়টায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে এ ক্যাম্প শুরু হয়। ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর ডায়াবেটিস ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকারিয়া আরাফাত। তিনি প্রতি সোমবার সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত রোগী দেখবেন।

ক্যাম্পের আয়োজক পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে মানুষ ডায়াবেটিস ও বাত ব্যাথা রোগে বেশি ভোগেন। অনেক মানুষ আছেন যিনারা অর্থের অভাবে জেলা ও বিভাগীয় শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। এলাকার অসহায় ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতি সোমবার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উদ্যোগ গ্রহণ করি।

উক্ত উদ্বোধনী ক্যাম্পে অন্যদের মধ্যে ইউপি সদস্য গোলাম হোসেন, পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবু শাহীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্কাছ আলী, ইউপি কম্পিউটার অপারেটর বিপ্লব কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট