1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত, অপর ১জন আহত  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত, অপর ১জন আহত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলার নওহাটায় এক মর্মান্তিক  সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)  অধ্যাপক নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের  নওহাটা আনসার ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি দ্রুতগামী অজ্ঞাত যানবাহন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপকবাহী মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায়-কে মৃত ঘোষণা করেন। অন্যদিকে দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা বর্তমানে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন জানান, শুক্রবার ভোরে দুই শিক্ষক মাছ ধরতে যাচ্ছিলেন। পথে নওহাটা এলাকায় পৌঁছালে তারা সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। নি‌হত অধ্যাপক শিব শংকর রায়ের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলায়। আহত অধ্যাপক আসাদুজ্জামান বাদশার বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শিক্ষার্থীরা আহত অধ্যাপকের দ্রুত সুস্থতা ও নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

এব্যাপারে পবা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘাতক যান খুঁজে বের করার চেষ্টা করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট