1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত, অপর ১জন আহত  - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলা নতুন বই পৌঁছেছে ২০২৭ শিক্ষাবর্ষের আগেই, প্রাপ্তি ৭১.৮২% ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত, অপর ১জন আহত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলার নওহাটায় এক মর্মান্তিক  সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)  অধ্যাপক নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের  নওহাটা আনসার ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি দ্রুতগামী অজ্ঞাত যানবাহন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপকবাহী মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায়-কে মৃত ঘোষণা করেন। অন্যদিকে দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা বর্তমানে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন জানান, শুক্রবার ভোরে দুই শিক্ষক মাছ ধরতে যাচ্ছিলেন। পথে নওহাটা এলাকায় পৌঁছালে তারা সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। নি‌হত অধ্যাপক শিব শংকর রায়ের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলায়। আহত অধ্যাপক আসাদুজ্জামান বাদশার বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শিক্ষার্থীরা আহত অধ্যাপকের দ্রুত সুস্থতা ও নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

এব্যাপারে পবা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘাতক যান খুঁজে বের করার চেষ্টা করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট