1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করেই অস্বাস্থ্যকর পরিবেশে ‘আইসক্রিম’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় এবং পণ্যের প্যাকেট/মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ আনুসঙ্গিক তথ্য না থাকায় মোল্লাপাড়া এলাকায় অবস্থিত ডলফিন আইসক্রিম ফ্যাক্টরী প্রতিষ্ঠানটিকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকায় অবস্থিত সততা পাকঘর কর্তৃক উৎপাদিত ‘আচার’ পণ্যের অনুকূলে বিএসটিআই’র
গুণগত মানসনদ গ্রহণের পূর্বে সকল প্রকার বিক্রি-বিতরণ হতে বিরত থাকতে নির্দেশনা প্রদান করা হয়। নতুবা
বাজারজাতকরণ দৃষ্টিগোচর হলে পরবর্তীতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে
পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস,
রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর
এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট