1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারকে হামলা চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগ , প্রকৌশলীর অস্বীকার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু বাঘায় জলাশয়ে দেওয়া বিষে প্রাণ গেল ৩০ হাঁসের  গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরে ৪০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার দায়িত্বশীল তাঁরবিয়াত অনুষ্ঠিত ঘাটভোগ-বাহিরদিয়া আঞ্চলিক বিরোধের অবসান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন

বাঘায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলসহ যোগ্যদের চাকরির দাবিতে মানববন্ধন 

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: “চাকরিচ্যুত বৈধ কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল, ব্যাংকের নীতিমালা অনুযায়ী যোগ্য প্রার্থীদের নিয়োগ ও এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে কথিত অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংক বাঘা শাখার বিনিয়োগ গ্রাহক ও একাউন্ট হোল্ডারসহ স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে তারা এসব দাবি করেছেন। সোমবার (৬ অক্টোবর ) বাঘা জিরোপয়েন্ট এলাকায় ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন,“২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়া হয়েছে। এতে বৈধ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছে, যা ব্যাংকের নীতিমালার পরিপন্থী।” ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও সুনাম রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তারা আরও বলেন,“চাকরিচ্যুত বৈধ কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল এবং ভবিষ্যতে যোগ্য প্রার্থীদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী নিয়োগ দিতে হবে।”

উপস্থিত ছিলেন, বিনিয়োগ গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, একাউন্ট হোল্ডার শাহাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মহসিন আলী, জাহাঙ্গীর হোসেন, গার্মেন্টস ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক জিবরাইল, আব্দুল খালেক, আমিনুল ইসলাম ও ব্যবসায়ী রুবেল আলী প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট