1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রহনপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান

রহনপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ তুহিন , গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ছাঁটাই ও ব্যাংক লুটের অভিযোগে দায়ীদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে রহনপুর স্টেশনপাড়া ইসলামি ব্যাংক শাখার সামনে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাফেজ আব্দুর রাকিব, ব্যাংকের গ্রাহক মানিক রাইহান, মনিরুজ্জামান ডাবলু, আবু সায়েম, আব্দুল অহাব প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপের প্রভাবে অদক্ষ কর্মকর্তাদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগ অবিলম্বে বাতিল করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারকে এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, এবং ব্যাংকের অর্থ লুটের দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট