1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর কাটাখালীতে র‍্যাব-৫ এর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী জেসমিনের গাঁজার চালানসহ তিনজন গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার

রাজশাহীর কাটাখালীতে র‍্যাব-৫ এর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী জেসমিনের গাঁজার চালানসহ তিনজন গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর কাটাখালী এলাকায় র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৫৩ কেজি ৮৫০ গ্রাম অবৈধ গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড।

্যাব জানায়, কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজান দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজার চালান এনে রাজশাহীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল গত ৪ অক্টোবর রাত ১২টা ৩০ মিনিটে নওগাঁ জেলার মান্দা থানাধীন চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয়— ১️. মোঃ আশাদ খাঁ (২১), পিতা-মোঃ এনায়েত খাঁ, মাতা-মোসাঃ লেবিনা বেগম, সাং-শিরোইল, থানা-বোয়ালিয়া; ২️. মোঃ মেহেদী হাসান (২৪), পিতা-মৃত পালু মন্ডল; ৩️. মোছাঃ সাবিনা বেগম (৪০), পিতা-মৃত পলান, স্বামী-মৃত পালু মন্ডল; উভয় সাং-মিরকামারী পশ্চিমপাড়া, থানা-কাটাখালী, রাজশাহী মহানগর।Open photo

্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের নিচে কার্টুনের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় গাঁজার বিশাল চালান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, উদ্ধারকৃত গাঁজার মালিক জেসমিন ওরফে বিবিজান। তার নির্দেশে তারা গাঁজার ডেলিভারি দিত। পরবর্তীতে র্যাব সদস্যরা জেসমিনের বাড়িতে অভিযান চালালেও সে পালিয়ে যায়। তার বিরুদ্ধেও পলাতক আসামি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

্যাব-৫ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে বিক্রি করে আসছিল। র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়— “দেশ থেকে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। সমাজের প্রতিটি মানুষকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।” এ ঘটনায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট