1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঝালকাঠিতে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করলেন এ্যাডঃ শাহাদাৎ হোসেন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

ঝালকাঠিতে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করলেন এ্যাডঃ শাহাদাৎ হোসেন

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আমির হোসেন, ঝালকাঠিঃ সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেন ঝালকাঠি জেলা বিএনপি’র সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন। সোমবার ২৯ সেপ্টেম্বর ঝালকাঠি পৌর এলাকার কবিরাজ বাড়ী, বাগানবাড়ী , আক্ষরাবাড়ী, কালী বাড়ী, কাঠপট্টি, হরিসভা, বাঁশ পট্টি সহ বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন।

পুজা মন্ডব পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, রাজাপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ নুর হোসেন, জেলা বিএনপি গঠিত দুর্গোৎসব উদযাপন শৃংখলা ও পর্যবেক্ষণ কমিটির আহবায়ক বাবু চন্দন পোদ্দার, আখড়া বাড়ী মন্দির পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ অসিম কুমার সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক আলোক সাহা এবং বিএনপি এবং অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পুজায় আগাত সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ এবং পুজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্য জেলা বিএনপির সদস্য সচিব বলেন বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষদের সংখ্যালঘু মনে করেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রেইনবো নেশন এর ভিত্তিতে একসাথে চলবো সকলে স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে সকলের সমান অধিকার নিশ্চিত হবে।

বাংলাদেশে আবহমানকাল ধরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একসাথে মিলে মিশে আছি। আমাদের মেলবন্ধন অব্যহত থাকবে। পূজা আনন্দময় পরিবেশে উদযাপনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। মতবিনিময় শেষে এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন মন্দির সমুহে শুভেচ্ছা উপহার প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট