1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারকে হামলা চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগ , প্রকৌশলীর অস্বীকার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু বাঘায় জলাশয়ে দেওয়া বিষে প্রাণ গেল ৩০ হাঁসের  গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরে ৪০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার দায়িত্বশীল তাঁরবিয়াত অনুষ্ঠিত ঘাটভোগ-বাহিরদিয়া আঞ্চলিক বিরোধের অবসান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন

ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা, সমন্বয় কমিটির সভা ও শারদীয় দূর্গাপূজা উৎসব উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী (অতিরিক্ত দায়িত্ব)’র তত্বাবধানে বৃহস্পতিবার সকাল ১০টায় (২৫ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, চাঁনশিকারী বিজিবি কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ শহিদুল ইসলাম ও জেকে পোল্লাডাংগা বিজিবি কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ মোঃ আজিজুর রহমান(প্যানেল), আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, মোঃ আব্দুল মান্নান(প্যানেল) ও মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

Open photo

আলোচনা সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুদক’র অংগসংগঠন দুপ্রক’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইখতিয়ার উদ্দিন (অব: সৈনিক), সদস্য ও ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ)। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবিরসহ অন্যান্য সূধীজনেরা। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা বিষয়ে ও শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে উপজেলা অফিসার জাকির মুন্সী বিষদ আলোকপাত করেন এবং পূজায় কোনপ্রকার বিশৃঙ্খলার সৃষ্টি যেনো না হয় সেদিকে সকলের তীক্ষ্ণ দৃষ্টি রাখার আহবান জানান।

আলোচনা সভাশেষে উপজেলার ৩টি পূজামণ্ডপের জন্য প্রতিবারের মত প্রতিমণ্ডপের জন্য ৫’শ কেজি চাউলের ডিও উপজেলা পূজামণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে প্রদাণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট