1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ, জানতে গিয়ে সংবাদকর্মীর উপর চড়াও হঠাৎ দামে আগুন লেগেছে ভোলার সবজি বাজারগুলোতে, ক্রেতাদের নাভিশ্বাস এআই প্রশিক্ষণে ক্যারিয়ার গড়ার সুযোগ: বিনামূল্যে প্রশিক্ষণ, ভাতা ও সরকারি সনদ দেবে সরকার লালপুরে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী বাঘা বিশ্বাস আটক চতুর্থবারের মত তিন সন্তান রেখে পলায়ন মির্জাপুরে এক গৃহবধূ ভোলায় জোয়ারে পানিতে ভেসে গেলো শতাধিক মহিষ নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত ছাত্রদের অবমাননা থেকে ‘ককরোচ’ বিপ্লব: ভারতের মোদি হটাও আন্দোলন এবং দক্ষিণ এশীয় গণঅভ্যুত্থানের নতুন সমীকরণ প্রত্যেক মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে” ইউএনও রিফাত আরা আত্রাইয়ে অসুস্থ ও অসহায় ১৯ জনের মাঝে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ

তানোরে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল১১টায় তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।

পূজা মন্ডপ গুলোতে নির্বিঘ্নে শারদীয় দূর্গাপূজা পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহন এবং আাইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুস্তাকিমা,তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান,উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী ডিএম আক্কাস আলী,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্যাম দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল সরকার,ও মনোরঞ্জন কুমার দাস,তানোর প্রেস ক্লাবের সভাপতি সাঈদ সাজু প্রমূখ।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী ও হিন্দু সম্প্রদায়ের নেত্রীবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের মোট ৫৮টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

আসন্ন সারদীয় দূর্গাপুজার প্রস্তুতিমুলক সভার সভাপতি তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন,এ বছর তানোর উপজেলার ৭ টি ইউনিয়নে ও ২টি পৌরসভায় মোট ৫৮ টি দুর্গা মন্দিরের পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সারদীয দূর্গাপুজার উৎসব উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগী করা হবে।

তিনি বলেন,দূর্গাপুজায় আইন শৃংখলা পরিস্থিতি সাভাবিক রাখতে পুলিশ ও আসনার সদস্য নিয়জিত থাকবে।কেউ অসান্তি সৃষ্টি করতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে,এখানে কাউকেই কোন প্রকার ছাড় দেয়া হবেনা বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট