1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় জেলা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

রূপসায় জেলা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামানঃ খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়ীতে সন্ত্রাসীদের বোমা হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৭ সেপ্টেম্বর বিকালে আইচগাতী ইউনিয়নের অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি আইচগাতী বেলফুলিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে সেনেরবাজার প্রদক্ষিণ করে সেনেরবাজার ঘাটে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড মোমরেজুল ইসলাম,যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু,জিএম কামরুজ্জামান টুকু,এনামুল কবীর সজল,দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম মিন্টু,খুলনা জেলা যুবদল আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা, জেলা কৃষকদল সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ।

উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপি সদস্য শেখ আঃ রশিদ, এনামুল কবীর, নাজমুস সাকিব পিন্টু, শেখ আনিসুর রহমান, রিয়াজ মোল্যা, এম এ সালাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, সমাজসেবক শামীম আহমেদ জমাদ্দার, বিএনপি নেতা এসএম আঃ মালেক, শেখ আবু সাঈদ, মিকাইল বিশ্বাস, জেলা মহিলাদল নেত্রী শাহানাজ ইসলাম, হাবিবুর রহমান বেলাল, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা বাশির আহম্মেদ মোল্যা, শফিকুল ইসলাম, এ্যাড তাফসিরুজ্জামান, আজিজুল ইসলাম নন্দু, শামীম আহম্মেদ, সাইফুল্লাহ ইসলাম তুহিন, বাবু মোল্যা, যুবদল নেতা খান সিরাজুল ইসলাম পরাগ, সিহাবুর রহমান, মাঈনুল হাসান, ফরিদ আহম্মেদ, শাহ জামান প্রিন্স, নয়ন মোড়ল, ফরহাদ হোসেন, আরাফাত ঢালী, মনিরুজ্জামান মনি, কেরামত আলী, দেলোয়ার হোসেন, ইমতিয়াজ আলী সুজন, আবু রায়হান জিনিয়াস, সাজ্জাদ মল্লিক, ফাইম ভূইয়া, সজীব আহম্মেদ, তুরান শেখ, রায়হান, জিএম হিরোক, সোয়াইব, আসাদ শেখ, ইবাদুল, রানা, আজগর, হারুন, ইব্রাহিম প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট