1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে তানোর বেকারিতে নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রাজশাহীর তানোরে তানোর বেকারিতে নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল…………………

রাজশাহীর তানোর পৌর সদরের গোল্লাপাড়া গ্রামের আদ্যনাথ হালদারের বাড়ির তানোর বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে।

 

স্থানীয়রা জানান, তানোর বেকারিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মেয়াদোত্তীর্ণ ও মানবদেহের জন্য ক্ষতিকর উপকরণ এবং অনুমোদনহীন কেমিক্যাল দিয়ে তৈরী করা হচ্ছে পাউরুটি, কেক, রোলক্রীম, বিস্কুটসহ বিভিন্ন রকমের মুখরোচক রসালো খাবার। ময়দা ও ডালডা দিয়ে তৈরি হচ্ছে মাখন। কেকের জন্য তৈরী মিশ্রিত ময়দার ড্রামে অসংখ্য মশা মাছি পড়ে থাকতে দেখা গেছে, একই পোড়া তেল দিয়ে বারবার ভাজা হচ্ছে বিভিন্ন রকমের রসালো শিশুখাদ্য এসব পণ্য উপজেলা বিভিন্ন এলাকাসহ রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে।

 

এসব খাবার খেয়ে ছোটো ছোট ছেলে-মেয়েরা ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কারিগর বলেন, এখানে উৎপাদিত খাদ্য সামগ্রী ঢাকায় পাঠানো হয় এবং অল্প কিছু উপজেলার বিভিন্ন হাটবাজারের দোকানে বিক্রি করা হয়।

 

স্থানীয় সুত্রে জানা গেছে, তানোর বেকারির কারখানায় অনুমোদনহীন কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্যপণ্য। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় উৎপাদন ও মেয়াদ উর্ত্তীনের তারিখ ছাড়াই বিক্রি হচ্ছে এইসব বেকারি খাদ্য। বেকারি খাদ্য তৈরি কারিগরদের কোন প্রকার স্বাস্থ্য পরিক্ষা না করে, সরকারি বিধিনিষেধ অমান্য করে মাস্কবিহীন ও স্বাস্থ্যবিধি না মেনে খালি হাতেই তৈরি করছেন এসব খাদ্যপণ্য। এতে করে করোনা ভাইরাস সংক্রামিত হওয়ার আশঙ্কা করছে সচেতন মহল।

 

নিরাপদ খাদ্য ও জাতীয় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ ২০০৯ এর আওতায় এনে তানোর বেকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 

এবিষয়ে জানতে চাইলে বেকারি মালিক উজ্জ্বল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনে বেকারি চালানো হচ্ছে। এবিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মাসুদ বলেন, তারা কোনো অভিযোগ পাননি, তবে দ্রুত ব্রাম্যমান অভিযান পরিচালনা করা হবে বলে জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট