1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় পথ হারানো শিশুকে পরিবারের কাছে ফেরত দিল পুলিশ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

বাঘায় পথ হারানো শিশুকে পরিবারের কাছে ফেরত দিল পুলিশ

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার ষাঁড়বুরুজ গ্রামের শিশু মোঃ ইয়াসিন আলী (৮), পিতা- দুরুল ইসলাম, মাতা- মোসাঃ তাহেরা, শিশুটি রাগ করে বাড়ি থেকে বের হয়ে পড়ে। পরে পথ ভুলে রাজশাহীর বাঘা এলাকায় ঘুরাঘুরি করতে থাকে।

স্থানীয়রা শিশুটিকে দেখতে পেয়ে মানবিক উদ্যোগে বাঘা থানায় জমা দেন। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)র দিক নির্দেশনায় এবং শিশু বিষয়ক কর্মকর্তা এসআই (নিঃ) সিফাত রেজার সার্বিক সহযোগিতায় শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে এসআই সিফাত রেজা যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে তার মা মোসাঃ তাহেরা বেগমের নিকট বুঝিয়ে দেন।

এ ঘটনায় এলাকাবাসী পুলিশের এমন মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে এসআই (নিঃ) সিফাত রেজার আন্তরিকতা ও উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট