1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনা প্রেসক্লাবে গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খুলনা প্রেসক্লাবে গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো:  খুলনা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক এর সভাপতিত্বে ‘জুলাই গণঅভ্যুত্থান গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ৩০ আগস্ট শনিবার  দুপুরে প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ‎বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কেবল ছাত্র আন্দোলন ছিল না, এটি গণমাধ্যমের নিরবচ্ছিন্ন প্রচার ও জনগণের সক্রিয় সমর্থনের কারণে গণঅভ্যুত্থানে রূপ নেয়। আমাদের অবশ্যই এই আন্দোলনের আদর্শ ধারণ করতে হবে এবং গণমাধ্যমকে স্বাধীন ও দায়িত্বশীল রাখতে হবে। সত্যের সঙ্গে সম্পৃক্ত থাকলে জনগণ যে কোনো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে একত্রিত হতে পারে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল বলেন, “আগামীর বাংলাদেশ গড়ার পথে গণমাধ্যমকে নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় যে সত্যের প্রচারই মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করে। গণমাধ্যমকে গুজব, বিভ্রান্তি ও রাজনৈতিক চাপ থেকে দূরে রাখতে হবে। যারা একসময় স্বৈরশাসনের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের প্রতি সাংবাদিক সমাজকে সতর্ক থাকতে হবে।Open photo

মহানগর জামায়াতে ইসলামির সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ন মুহূর্ত। এটি প্রমাণ করে যে গণমাধ্যম এবং জনসচেতনতা একত্রিত হলে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জনগণ শক্ত অবস্থান নিতে পারে। আমাদের অবশ্যই এই অর্জন রক্ষা করতে হবে এবং ভবিষ্যতের জন্য সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত এবং শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট