1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে বিষ পানে মাদ্রাসার শিক্ষকের মৃত্যু  - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
ছাত্রলীগ নেতা আটককে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ভোলা নতুন বই পৌঁছেছে ২০২৭ শিক্ষাবর্ষের আগেই, প্রাপ্তি ৭১.৮২% ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ

বদরগঞ্জে বিষ পানে মাদ্রাসার শিক্ষকের মৃত্যু 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন,বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে বিষ পানে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর ডাকারপাড়া গ্রামে। মৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম(৫৫)। তিনি ডাকারপাড়া গ্রামের মৃত আতাব্বার আলীর ছেলে। মৃত রফিকুল ইসলাম দিনাজপুর পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের একটি মাদ্রাসায় শিক্ষক।
জানা গেছে, মৃত রফিকুল ইসলামের সঙ্গে বৃহস্পতিবার (২৮-আগস্ট)সকাল ১০ টায় তার স্ত্রীর ঝগড়া করে ঘরের ভিতরে ঢুকে ইদুর মারার বিষ খেয়ে ঘরের মেঝেতে পড়ে থাকে। পরিবারের লোকজন দেখে বাড়ি থেকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠিয়ে দেন। রংপুরে যাওয়ার পথেই রফিকুল ইসলামের শারীরিক অবনতি হলে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ভর্তি করানোর পরেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট