1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে সাবেক স্ত্রীর বাড়ি থেকে সাবেক স্বামীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় সাপের কামড় ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু, দুই মাসের ব্যবধানে মা হারালেন স্বামী ও সন্তান রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান

তানোরে সাবেক স্ত্রীর বাড়ি থেকে সাবেক স্বামীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় সাবেক স্ত্রীর বাড়ি থেকে বেলাল হোসেন (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী চাঁদনী বেগম (২৮), শ্বশুর সুলতান মাহমুদ (৪৮) ও শ্বাশুড়ি ছবিরন (৪৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ চৌধুরী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন উপজেলার একই গ্রামের আব্দুল মতিনের ছেলে। এ ঘটনায় বেলালের বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে বেলালের সঙ্গে একই গ্রামের সুলতান মাহমুদের মেয়ে চাঁদনীর বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহের কারণে দুই বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে আদালতে একটি খোরপোষ মামলা চলমান রয়েছে। এদিকে বেলাল দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার গড়েন এবং ওই সংসারে তার আরও এক কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বেলাল মাঝেমধ্যেই তার প্রথম সংসারের সন্তানদের দেখতে সাবেক স্ত্রীর বাড়ি যেতেন। বুধবার সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, বেলালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথা, হাত ও পিঠে আঘাত ও কাটা জখমের চিহ্ন পাওয়া গেছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “সাবেক স্ত্রীর বাড়ি থেকে বেলালের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মামলা দায়েরের পর সাবেক স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট