1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৪ টার দিকে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শিবগঞ্জ পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচির আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল।   পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কেতাব উদ্দিনের  সভাপতিত্বে আরো বক্তব্য দেন-জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওকিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জানিবুল হক জোসি,যু্গ্ম আহ্বায়ক হাসিবুর রহমান নয়ন,যু্গ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান,যু্গ্ম আহ্বায়ক জহরুল ইসলাম স্বপন,জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আরাফাত ইয়াকুব,জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য মইন উদ্দিন ডালিম,উপজেলা যুগ্ম আহ্বায়ক শামশুজ্জোহা বিদ্যুৎ,যুগ্ম আহ্বায়ক জাহিদ বিশ্বাস,পৌর সদস্য সচিব আবদুর রহমান খোকা,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান ও অন্যরা।

এছাড়া স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্য জামিউল হক সোহেল বলেন,“১৯৮০ সালের ১৯ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। দুর্যোগ ও সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠন গড়ে ওঠে। বর্তমানে আসন্ন নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট