1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুড়িগ্রাম’র ভূরুঙ্গামারীতে মাদক মামলার আসামি পুনরায় গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কুড়িগ্রাম’র ভূরুঙ্গামারীতে মাদক মামলার আসামি পুনরায় গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম………………….

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭ টি মাদক মামলার এক আসামীকে পুনরায় গাঁজাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ হাতনাতে ৭ টি মাদক মামলার আাসামী কুখ‍্যাত মাদক ব‍্যবসায়ী আব্দুর রহিম (৬০) ও তার সহযোগী জয়নাল আবেদীন (৪২) নামে ২ জনকে আটক করা হয়। আটককৃ আব্দুর রহিম দেওয়ানেরখামার গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র ও জয়নাল আবেদীন পাইকেরছড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র।

 

আটককৃতরা ভারত থেকে গাঁজা এনে অবাধে বিক্রি করে। ইতিপুর্বে একাধিকবার ভুরুঙ্গামারী থানা পুলিশ রহিমকে গাঁজাসহ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। বর্তমানে সে ৭টি মাদক মামলার আাসামী। মামলার রায় ঘোষণা না হওয়ার কারণে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসা শুরু করে।

 

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং তা চলতে থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট