1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আত্রাইয়ে শপথ পাঠ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আত্রাইয়ে শপথ পাঠ

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি : “সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর আত্রাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। তিনি বলেন, জুলাই আন্দোলনের শক্তিকে বুকে ধারণ করে নিজের স্বার্থে নয় নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে। সেইসাথে দেশের জনসংখ্যার প্রাই অর্ধেক নারীকে পিছনে ফেলে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। তাই নারীদের সুরক্ষা, শিক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে আমাদের সবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এসময় পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম,  উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, সমাজ সেবা অফিসার সোহেল রানা, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আইসিটি অফিসার ফয়সাল আলম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে  জুলাইয়ে শহীদ পরিবারকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শপথ বাক্য পাঠ করা হয়।

অনুষ্ঠান শেষে উপজেলা শুরের মোহনার শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া দিবস উপলক্ষে সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে উপজেলা সমাজ সেবা ও মহিলা বিষয়ক অফিস সেবা মেলার আয়জন করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট