1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

গোদাগাড়ীতে মোবাইল কোর্টে দুই মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফায়সাল আহমেদের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: ১) মোঃ রমজান আলী (৫০), পিতা-মৃত মোজা, সাং-তিসলাই, গোদাগাড়ী, রাজশাহী। তিনি চোলাই মদ সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(১)(১৬) ধারা অনুযায়ী ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। ২) মোঃ আব্দুর রাজ্জাক (৬৫), পিতা-মৃত আফসার আলী, সাং-কাঁকনপাড়া, গোদাগাড়ী, রাজশাহী। তিনি গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ৩৬(১)(২১) ধারা অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহমেদ জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না। সমাজে মাদকের ভয়াবহতা রোধে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট