1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

বাঘায় মাদকসহ চুরির টাকা ও সরঞ্জাম উদ্ধার, ৫ জন গ্রেফতার 

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পুলিশের বিশেষ অভিযানে পৃথক ৪টি ঘটনায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক ব্যবসায়ী ও ১টি চুরির ঘটনায় ১ জন পেশাদার চোর আটকসহ চুরি যাওয়া ২০০০/- টাকা ও চুরির কাজে ব্যবহৃত রেঞ্জ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯/০৬/২৫) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

পুলিশ জানায়,গত ইং ২৮/০৬/২৫ তারিখ দিবাগত রাতে পুলিশের মাদক উদ্ধার অভিযান টীম থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গড়গড়ি ইউপি এলাকার খানপুর থেকে ফেন্সিডিল ব্যবসায়ী (১) মোঃ মুকাদ্দেস প্রাং মোকা (৩৪), (পিতা- মৃত উজির প্রাং)কে ৫ বোতল ফেন্সিডিল, আড়ানির পিয়াদাপাড়া থেকে ইয়াবা ব্যবসায়ী (২) মোঃ রানা(৩২), (পিতা- মোঃ খোরশেদ)কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট, বাঘা পৌরসভা এলাকার কলিগ্রাম থেকে গাঁজা ব্যবসায়ী (০৩) মোঃ রাশেদুল (৪০) ( পিতা- রোমজিত)কে ৫০০ গ্রাম গাঁজা ও বাউসা ইউপি এলাকার দীঘা দাবিয়াতলা থেকে গাঁজার ডিলার (৪) মো: নাসির উদ্দিন (৪৪), (পিতা- মৃত রমিজ উদ্দিন,) কে ১ কেজি গাঁজা সহ আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।

এছাড়াও একটি চুরির ঘটনায় জড়িত বাজুবাঘা ইউপির তেপুকুরিয়া এলাকা থেকে পেশাদার চোর ইয়াজুল (৫০),( পিতা- কানু)কে আটক করে চুরি যাওয়া টাকা ও চুরির কাজে ব্যবহৃত রেঞ্জ সহ আটক করা হয়। অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট