1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

রাজশাহীতে আনন্দ-উদ্দীপনায় শোভাযাত্রায় রথযাত্রা উৎসব উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে আনন্দ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে উৎসবের সূচনা হয়।

প্রতি বছরের মতো এবারও যথাযথ ধর্মীয় মর্যাদায় নগরীর রেশমপট্টি এলাকার ইসকন মন্দির থেকে রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিমা স্থাপন করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন ভক্তরা। একইভাবে নগরের বোয়ালিয়ার রথবাড়ি থেকে শুরু হওয়া আরেকটি শোভাযাত্রা কুমারপাড়া, জিরোপয়েন্ট, বাটার মোড়, রানীবাজার হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়।

উৎসব ঘিরে ঢাক-ঢোল, কীর্তন, ধর্মীয় প্রতীক ও ব্যানারে সুসজ্জিত হয়ে নানা বয়সী মানুষ শোভাযাত্রায় অংশ নেন। এছাড়াও আয়োজনে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। আয়োজকেরা জানান, জগন্নাথ হচ্ছেন জগতের পালনকর্তা। তাঁর কৃপা লাভের আশায় ভক্তরা প্রতি বছর রথে তাঁকে বসিয়ে শোভাযাত্রার আয়োজন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট