1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

রাজশাহীতে তানোর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম স্বপন আটক, পুলিশের হাতে সোপর্দ

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগরীর সাহেববাজারের মুন হোটেল থেকে তানোর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম স্বপনকে আটক করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ( ২৭ জুন) রাতে মুন হোটেলে অবস্থান করছিলেন মাইনুল ইসলাম স্বপন। সেসময় যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী হোটেলে উপস্থিত হয়ে তাকে ঘিরে ফেলেন এবং আটক করেন। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেন। এই ঘটনার পর নগরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, মহানগর বিএনপির একজন প্রভাবশালী নেতা ঘটনার সময় সংশ্লিষ্টদের হোটেলে প্রবেশে বাধা দেন এবং প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পরও কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ নিয়ে তাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা দাবি করছেন, অভিযুক্ত মহানগর বিএনপি নেতা এ ঘটনায় নীরব ভূমিকা পালন করেছেন এবং অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছেন। বিষয়টি নিয়ে মহানগর বিএনপির ভেতরে ক্ষোভ ও উত্তেজনা বাড়ছে।

এ বিষয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি )জানান ৫ ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট