1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যানচালক রাজুকে গলাকেটে হত্যার মূল আসামি সহ ৩ জন আটক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যানচালক রাজুকে গলাকেটে হত্যার মূল আসামি সহ ৩ জন আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যানচালক রাজু আহমেদকে গলাকেটে হত্যার পর অটো চার্জারভ্যান ছিনতাইয়ের ঘটনায় মূল হত্যাকারী খাদেমুল ইসলাম মধুসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া চার্জারভ্যানসহ ৩টি চোরাই ভ্যান উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ জুন) মধুকে নিলফামারী থেকে গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে জেলা পুলিশ আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

প্রেসব্রিফিংয়ে তিনি জানান, গত ২২ জুন রবিবার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা চাঁনপুকুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে ভ্যানচালক রাজু আহমেদকে নিলফামারী জেলার কিশোরগঞ্জ থানার তরিকুল ইসলামের ছেলে খাদেমুল ইসলাম মধু অতিরিক্ত মদ পান করালে সে অজ্ঞান হয়ে পড়ে। মাদকাসক্ত মধুর বাড়ি নিলফামারী হলেও সে নাচোলে বিয়ে করে সেখানে বসবাস করে আসছিল। এসময় মুধু রাজুকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যার পর তার অটোচার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যায় এবং সেটি ১৪ হাজার টাকার বিক্রি করে নিলফামারী পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি ও নাচোল থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার মূল হত্যাকারী মধুকে নিলফামারী থেকে গ্রেফতার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকৃত ভ্যান কেনার অভিযোগে নাচোল উপজেলার ফতেপুর মসজিদপাড়া গ্রামের মেকার আমানত আলী ও তার ছেলে আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোচার্জার ভ্যানসহ আরও ২টি চোরাই ভ্যান উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত বাবা-ছেলে চোরাই মালামাল কেনাবেচার সাথে জড়িত বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান। গ্রেফতারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট