1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় র‍্যাব এর হাতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

খুলনায় র‍্যাব এর হাতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামানঃ র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল ২৬ জুন দুপুর ২ টা ৫০ মিনিটে কেএমপি খুলনার খালিশপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামী খালিশপুর থানার মোস্তাক আহমেদ সজীব (৪০), পিতা-মনিরুল ইসলাম, এবং মোঃ রাজু শেখ (৩২), পিতা- মোঃ আবজাল শেখ কে গ্রেফতার করে।

জানা যায়, ভিকটিম একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা। গ্রেফতারকৃত আসামী মোস্তাক আহমেদ সজীব সাথে শিক্ষিকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। তাকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ২৩ জুন দুপুর অনুমানিক ১২ টার সময় খুলনা সদর থানার খানজাহান আলী রোড তারের পুকুর মোস্তফা কামাল এর বাড়ীর ৩য় তলার ছাদের উপর চিলেকোঠার রুমের ভিতর নিয়ে শারীরিক মেলামেশা করার কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হলে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে। তখন রুমের ভিতরে মোঃ রাজু শেখ প্রবেশ করে এবং মোস্তাক আহমেদ সজীব রুম থেকে বের হয়ে যায়। পরবর্তীতে মোঃ রাজু শেখ শিক্ষিকাকে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে।

উক্ত ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনার বিষয় জানতে পেরে র‌্যাব-৬, সিপিএসপি এর একটি আভিযানিক দল আসামিদের কে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। গ্রেফতারকৃত আসামিদের কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট