1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

নওগাঁয় ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁয় ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২ টায় জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল।

সভায় জেলার ১১ টি উপজেলার মডেল মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতারা অংশ নেন। সভায় বক্তারা, সমাজ থেকে হিংসা, বিদ্বেস, সন্ত্রাস, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক সমস্যা সমূহ তুলে ধরে সেগুলো প্রতিরোধে ধর্মীয় নেতাদের অগ্রনী ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া প্রতিটি পরিবারে শিশুকাল থেকেই সন্তানদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান ও পরামর্শ দেন।Open photo

অনুষ্ঠানে ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টের আওতায় ইমাম ও মোয়াজ্জিনদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলার ১২ জন ইমামামকে বিনা সুদে মোট তিন লাখ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

নওগাঁ ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক মো: মারুফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপ পরিচালক আবু সাহেল মো: মাসুদুল ইসলাম, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার সাবেক মোহাদ্দিস হযরত মাওলানা আ.ন.ম আকরাম হোসাইন বক্তব্য প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট