1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

ডিবি পুলিশের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবুল হাশেম : রাজশাহীর চারঘাট গৌড়শহরপুর নতুনপাড়া গ্রাম থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল আলম। গত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতার হন মোসাঃ উম্মাতুন (৫০), তিনি রাজশাহী জেলার চারঘাট থানার গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামের বাসিন্দা মোঃ শাহাবুদ্দীনের স্ত্রী।

এদিকে, ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন রাত সাড়ে ১০ টার দিকে চারঘাট সারদা ট্রাফিক মোড় এলাকায় ডিউটি করার সময় তারা গোপন তথ্য পায়, যার ভিত্তিতে গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামের মোসাঃ উম্মাতুনের বাসার কাছে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করে। তল্লাশির সময়, উম্মাতুনের কাছ থেকে একটি শপিং ব্যাগে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এরপর তার দেখানো মতে, ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাতক মাদক ব্যবসায়ী মোঃ মানিকও আছেন, যিনি কৌশলে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। রাজশাহী জেলার ডিবি পুলিশ পলাতক মাদককারবারি মোঃ মানিককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে। এই ঘটনার প্রেক্ষিতে, চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা করা হয়েছে এবং গ্রেফতারকৃত মাদককারবারি মোসাঃ উম্মাতুনকে আদালতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট