1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শোক দিবস পালিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শোক দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি…………………………

রাজশাহীর তানোর মুন্ডুমালা পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৫-আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪-আগস্ট) (বুধবার) বিকাল ৫ টায় তানোর মুন্ডুমালা পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৫-আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তানোর-গোদাগাড়ীর কৃতিসন্তান মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শরিফ খান, তানোর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি, মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ সরকার প্রদীপ। তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। মহিলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানিয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবুবাক্কার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জুবায়ের ইসলাম।

 

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান সরকার প্রতাপ প্রমুখ। এছাড়াও মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি ময়না চেয়ারম্যান বলেন; অভিসপ্ত অস্ত্রের বুলেট হয়ত জানত না, লাখো-কোটি, কোটি মানুষের ভালোবাসায় যারা বেঁচে থাকে মৃত্যু তাদের স্পর্শ করতে পারেনা।

 

৭৫-এর ১৫ আগস্ট বিপদগামী সেনা সদস্যের অস্ত্রের বুলেটে নিহত বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ও মাশুম শিশু শেখ রাসেলসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ সকল শহীদকে বেহেস্ত বাসি করুন-আমিন!#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট