1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় হত্যা মামলার পলাতক আসামী কামালসহ ৪জন গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাঘায় হত্যা মামলার পলাতক আসামী কামালসহ ৪জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় হত্যা মামলার পলাতক আসামী কামাল হোসেনসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০৯ জুন) দিবাগত রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ী এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামী কামাল হোসেন (৫০)কে গ্রেপ্তার করে র‌্যাব-৫। সে বাঘা উপজেলার আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ ওরফে দুষ্টু মন্ডলের ছেলে।

গত ১৩ মে পারবারিক বিরোধে সৎভাই ছাদেক আলী(৪৫)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আত্নগোপনে ছিল কামাল। নিহত ছাদেক আলী পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন।

অন্যদিকে একইদিন রাতে ২জন ওয়ারেন্টভ’ক্তসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো- বাঘা পৌরসভার বাগসায়েস্তা গ্রামের আব্দুল করিমের স্ত্রী মোসাঃ আজমিরা(৩০), আলাইপুর গ্রামের নছির উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম(৩৬)ও এজাহার নামীয় আসামী সাহাপুর গ্রামের সাজেদার রহমানের ছেলে জাকির হোসেন(৩০) ।

বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান জানান,মঙ্গলবার (১০ জুন’২৫) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট