1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২   - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২  

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পত্নীতলা প্রতিনিধি:                                                                                         নওগাঁর পত্নীতলায় সড়ক দূর্ঘটনায় সুনিবির আশরাফ (১৮) ও হৃদয়(১৯) নামে ২জন নিহত ও ১জন ্আহত হয়েছে।  নিহত সুনিবির জেলার মাদেবপুর কলেজপাড়ার বেথল আশরাফের ছেলে এবং নিহত হৃদয় একই গ্রামের আকতার হোসেনের ছেলে। এ ঘটনায় সাদমান সাকিব নামের একজন গরুতর আহত হয়েছেন ।

মঙ্গলবার (৩জুন) সন্ধ্যায় নজিপুর- নওগাঁ সড়কের পার্বতীপুর কালিতলা মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়, পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওই মোড়ে রাস্তার পাশে দুপুর থেকে একটি বিয়ের বাস দাঁড় করানো ছিল।Open photo

নজিপুর থেকে আসা ৩জন আরোহীসহ একটি মোটরসাইকেল এসে বাসের পেছনে সজোরে ধাক্কা লাগলে মোটরসাইকেল টি বাসের নিচে ঢুকে যায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুনিবিরকে মৃত ঘোষনা করেন এবং সাদমান সাকিব ও হৃদয়ের আশঙ্কা জনক হওয়ায় রামেক হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাওয়ার পথে হৃদয়ের মৃত্যু হয়।

এ বিষয়ে নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু বলেন সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছে একজন খুব আহত তারা আমার বন্ধুর ছেলে হয়। পত্নীতলা থানার এস আই মৌসুম বলেন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে সুনিবির এবং রাজশাহী যাওয়ার পথে হৃদয়ের মৃত্যু হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।Open photo

পত্নীতলা থানার ওসি (তদন্ত) আবু তালেব বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একটি দাড়িয়ে থাকা বাসে ৩ জন আরোহী সহ মোটরসাইকেল ধাক্কা দেয় তাদের কেউ ধ্ক্কা দেয়নি। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় পরে একজন মারা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট