1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ২ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি পবার হরিপুর ইউপি চত্ত্বরে সাংবাদিককে হত্যাচেষ্টা ও মানহানির অভিযোগ ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর বাঘায় প্লাবিত চকরাজাপুরে ১০০ বন্যার্ত পরিবারের মাঝে আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ নাচোলে জামায়াতে ইসলামীর ‘যুব সমাবেশ–২০২৬’ ও বনভোজন অনুষ্ঠিত লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া তামার তার উদ্ধার, গ্রেফতার ১ বিদেশি বিনিয়োগকারীদের নজরে পঞ্চগড়ের দেবীগঞ্জ ইকোনমিক জোন ও বন্ধ চিনিকল নওগাঁর আত্রাইয়ে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ২

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধি : সদর উপজেলার ভুল্লী থানার কুমারপুর (বাঁধপাড়া দবিরপাড়া) গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসাছাত্রীকে (১১) গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ২ ব্যক্তিকে গ্রেফতার করে।

ভুল্লী থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ মার্চ ওই মাদ্রাসা ছাত্রী নিজ বাড়ির পাশে রান্না ঘরের ছাই ফেলতে গেলে একই গ্রামের মো: শাহিনুর রহমান ওরফে বিশু (৪৩) তাকে টেনে হেচড়ে নিজের ঘরে নিয়ে চাকু দিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এর ১০ দিন পর ২১ মার্চ অপর আসামী মো: আমছার আলী (৬৩) এর বাড়ির পাশে ওই মাদ্রাসা ছাত্রী খেলতে গেলে তাকে জোরপূর্বক ঘরে নিয়ে ধর্ষণ করে সে। তার ৯ দিন পর অর্থাৎ ৩০ মার্চ ওই ছাত্রী পার্শ্ববর্তী মো: আনছারুল হক (৪৫) এর বাড়ির টিউবওয়েলে পানি খেতে গেলে জোরপূর্বক তাকে ধর্ষণ করে সে। পরবর্তিতে মামলার আসামী শাহিনুর রহমান ওরফে বিশু আরও একদিন ওই ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনার কিছুদিন পর ওই ছাত্রীর শারীরিক পরিবর্তন দেখা দিলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায়, ওই ছাত্রী গর্ভবর্তী। পরে ওই ছাত্রীকে চাপ প্রয়োগ করলে উল্লেখিত ধর্ষণের ঘটনাগুলো স্বীকার করে।

ওই ছাত্রীর পিতা বাদী হয়ে একই গ্রামের মৃত জনাব আলীর ছেলে মো: শাহিনুর রহমান ওরফে বিশু (৪৩), মৃত আসির উদ্দীন ওরফে বিশারুর ছেলে মো: আমছার আলী (৬৩) ও মৃত সফিজ উদ্দীন ওরফে শুকারুর ছেলে মো: আনছারুল ইসলাম (৪৫) কে আসামী করে ভুল্লী থানায় মামলা দায়ের করেন।

পুলিশ অভিযান চালিয়ে মো: আমছার আলী ও মো: আনছারুল ইসলামকে গ্রেফতা করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট