1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার দুই উপজেলায় একই রাতে দু’টি হত্যাকাণ্ড   - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

খুলনার দুই উপজেলায় একই রাতে দু’টি হত্যাকাণ্ড  

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা: খুলনায় এক রাতে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত রাতে জেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ডেল্টা ভবনের (২২ তলা) পেছনের গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম (২৫) এবং জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মোছাব্বতপুর এলাকায় রনি (৩৮) নামে এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।  খুলনা নগরীর সোনাডাঙ্গায় নিহত গোলাম হরিণটানা থানার ময়ূর ব্রিজ এলাকার মো. আলী হোসেনের ছেলে। রূপসায় নিহত রনি আইচগাতি মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পূর্ব শত্রুতার জেরে একদল অজ্ঞাত দুর্বৃত্ত সোনাডাঙ্গার ২২ তলার কাছে গোলামকে ধারালো অস্ত্র দিয়ে পেটের মাঝখানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক রাত দেড়টার দিকে গোলামকে মৃত ঘোষণা করেন। গোলামের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট