শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা: খুলনায় এক রাতে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত রাতে জেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ডেল্টা ভবনের (২২ তলা) পেছনের গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম (২৫) এবং জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মোছাব্বতপুর এলাকায় রনি (৩৮) নামে এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। খুলনা নগরীর সোনাডাঙ্গায় নিহত গোলাম হরিণটানা থানার ময়ূর ব্রিজ এলাকার মো. আলী হোসেনের ছেলে। রূপসায় নিহত রনি আইচগাতি মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পূর্ব শত্রুতার জেরে একদল অজ্ঞাত দুর্বৃত্ত সোনাডাঙ্গার ২২ তলার কাছে গোলামকে ধারালো অস্ত্র দিয়ে পেটের মাঝখানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক রাত দেড়টার দিকে গোলামকে মৃত ঘোষণা করেন। গোলামের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর