1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

বাগমারায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শশুর বাড়িতে জামাইয়ের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর বিরহী গ্রামে শশুর বাড়িতে ফ্রিজের নতুন লাইন করার সময় জামাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় নতুন ফ্রিজের লাইন করার সময় মির্জাপুর বিরহী গ্রামের মনকির সরদারের(৬৫)জামাই এবং একই ইউনিয়নের কোন্দা গ্রামের এমদাদুল হকের(৫৫) ছেলে মোস্তাকিম হোসেনের(২৫)মর্মান্তিক মৃত্যু হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, শ্বশুর বাড়িতে কোনো ফ্রিজ না থাকায় জামাইয়ের বাড়িতে থাকা অবশিষ্ট ফ্রিজ নিয়ে আসা হয়।সেই ফ্রিজে নতুন লাইন সংযোগ দেওয়ার জন্য বিকেলে ৪ টার সময় বৌ সহ শশুর বাড়িতে এসেছিলেন জামাই মোস্তাকিম হোসেন। সেই ফ্রিজে মেইন সুইচ থেকে নতুন ভাবে লাইন সংযোগ করছিলেন তিনি। হটাৎ ভুলবশত  মেইন সুইচ বন্ধ না করেই সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় জামাইয়ের।

এ ঘটনায় কোন্দা,মির্জাপুর বিরহী সহ আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। এসময় কান্নায় আত্নহারা হয়ে পড়েন মৃতের আত্নীয় স্বজনরা। মৃত্যুকালে তার কোনো সন্তান ছিল না।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি)তৌহিদুল ইসলাম সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,ঘটনাটি সম্পর্কে আমি অবগত রয়েছি।শুক্রবার বিকেলে জামাই শশুরের বাসায় নতুন একটি ফ্রিজ নিয়ে গিয়েছিল। সেই ফ্রিজেই নতুন সংযোগ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা গ্রহন করে তাদেরকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট