1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম প্রস্তুতি ম্যাচে সহজ জয় বাংলাদেশের - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম প্রস্তুতি ম্যাচে সহজ জয় বাংলাদেশের

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে বাংলাদেশ নারীদল নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড নারী দলকে -ছবি : সংগৃহীত

সবুজনগর অনলাইন ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

গতরাতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড নারী দলকে।

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে স্কটল্যান্ড। সারাহ ব্রেইস ৫৮, ডার্সি কার্টার ৫৫ এবং ক্যাথেরিন ফ্রেজার অপরাজিত ৫২ রান করেন।

২২ রানে ২ উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার রিতু মনি। ১টি করে উইকেট নেন মারুফা আক্তার-ফারিহা তৃষ্ণা-নাহিদা আকতার-সানজিদা আকতার মেঘলা ও ফাহিমা খাতুন।

জবাবে ৫৩ রানের সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১৪ বলে ২৬ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ওপেনার ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটিতে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন ফারজানা হক ও শারমিন আকতার। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফারজানা ৪৯ বলে ৪৮ এবং শারমিন ৬১ বলে ৪৭ রানে আউট হন।

চার নম্বরে নেমে ৮ রানে ফিরেন অধিনায়ক নিগার সুলতানা। ১৫৭ রানে চতুর্থ উইকেট পতনে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে ৮৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছে নেন সোবহানা মোস্তারি ও রিতু মনি। ব্যক্তিগত ৩৪ রানে রিতু থামার পর দিলারা আকতারকে নিয়ে ৫১ বল বাকী রেখে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন সোবহানা।

৬টি চারে ৫৩ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন সোবহানা। ১০ রানে অপরাজিত ছিলেন দিলারা।

আগামীকাল আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট