1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের

রানি থেকে মৌনী, বলিউডে বাঙালি অভিনেত্রীদের রূপচর্চার রুটিন কেমন?

  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: কেমন ভাবে ত্বকের যত্ন নেন বাঙালি অভিনেত্রীরা? ফাইল চিত্র।

সবুজনগর অনলাইন ডেস্ক:

পেশাগত কারণে ত্বকের যত্নে বাড়তি মনোযোগ দিতে হয় নায়িকাদের। করিনা কপূর, আলিয়া ভট্ট, কৃতি শ্যাননের জেল্লাদার ত্বকের নেপথ্যে রয়েছে দীর্ঘ পরিশ্রম এবং সঠিক যত্ন। অনেকেই নায়িকাদের রূপরুটিনের বিষয়ে জানতে চান। বেশির ভাগেরই ধারণা, নায়িকাদের মসৃণ ত্বকের রহস্য লুকিয়ে আছে নামী-দামি সংস্থার প্রসাধনীতে। কিন্তু অভিনেত্রীরা নিজেরাই বলেন, যে নামী সংস্থার প্রসাধনী নয়, বরং রূপচর্চায় তাঁরা ব্যবহার করেন ঘরোয়া উপকরণই। ঠিক যেমন রানি মুখোপাধ্যায় এখনও নারকেল তেলেই ভরসা রাখেন। কাজলের পছন্দ হল ময়েশ্চারাইজ়ার। বলিউড কাঁপাচ্ছেন যে বাঙালি অভিনেত্রীরা, তাঁরা কী ভাবে রূপচর্চা করেন তার খোঁজ রইল।

রানির রূপরুটিন

রানির দিন শুরু হয় অ্যালো ভেরা জুস দিয়ে। নানা জায়গায় সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, সকাল সকাল অ্যালো ভেরা জুস খাওয়া তাঁর অভ্যাস। এতে যেমন শরীর ‘ডিটক্স’ হয়, তেমনই ত্বকও ভাল থাকে।

এর পরে করলার জুস খান রানি। ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই পানীয় তাঁর শরীরে রোগ প্রতিরোধ বাড়ায়, পাশাপাশি ত্বকেও জেল্লা এনে দেয়।

সারা দিনে যতই ব্যস্ততা থাক, নিয়ম মেনে মুখে গোলাপজলও মাখেন। এই গোলাপজলের স্প্রে বোতল সব সময়েই থাকে তাঁর ব্যাগে। বানিয়ে নেন বাড়িতেই।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট