1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজধানীতে নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগে তিনজন গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজধানীতে নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগে তিনজন গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) রাজধানীর রামপুরা বনস্রী এলাকায় নারী সাংবাদিককে হেনস্তা করার অভিযোগে সোয়েব রহমান জিশানসহ (২৫) তিনজনকে গ্রেফতার করেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার (মিডিয়া) র‌্যাব-৩ সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয় দুই এপ্রিল রাতে রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা ঘটে।

উক্ত বিষয়ে ঢাকা মহানগরীর রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী: ২০০৩) একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৩ এর একাধিক গোয়েন্দা টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করে। গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে (২৫) আজ রাতে রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা হতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী আজ সকালে রমনা থানাধীন বেইলি রোড এলাকা হতে মো. রাইসুল ইসলামকে (২১) এবং শ্যামপুর থানাধীন গেন্ডারিয়া এলাকা হতে মো. কাউসার হোসেনকে (২১) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট