1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ইমরান ইমনের সৌজন্য সাক্ষাত-মতবিনিময় - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি ড. সাইমুম পারভেজের রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কর্মকাণ্ডে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ

বাঘায় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ইমরান ইমনের সৌজন্য সাক্ষাত-মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: এবারের ঈদে নিজ গ্রাম রাজশাহীর বাঘা উপজেলার জোতরাঘব গ্রামে এসে রাজশাহী-৬ আসনের বাঘা ও চারঘাট উপজেলার প্রশাসনিক কর্মকর্তাসহ এলাকার লোকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ইমরান ইমন ।

সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা, প্রশাসনিক সেবার চ্যালেঞ্জ এবং সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা কালে তিনি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় জনগণের স্বার্থ-সংশ্লিষ্ট যে কোনও বিষয়ে প্রশাসনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। উপজেলাগুলোর নাগরিক সেবা কার্যক্রমকে আরও স্বচ্ছ, দ্রুত ও কার্যকর করতে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

প্রচলিত রাজনৈতিক দলের সাথে নাগরিক পার্টির মৌলিক পার্থক্যের জায়গা তুলে ধরেন। আইনশৃঙ্খলা রক্ষায় দুই উপজেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে থানাগুলোকে আরও সক্রিয় করা হবে। বিশেষ করে, চুরি, মাদক, ভূমি দখল ও অন্যান্য অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় হয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মানোন্নয়নে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

দ্রুত জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালের সক্ষমতা বাড়ানোর জন্য দরকারি উদ্যোগ গ্রহণে একমত হন। বুধবার (০২-০৪-২০২৫) কথা হলে তিনি বলেন,পুরনো ঔপনিবেশিক শাসন কাঠামো ভেঙে গণমুখী জনগণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করবেন বলে জানান। যেখানে প্রতিটি নাগরিক তার নায্য অধিকার থেকে বঞ্চিত হবেনা। কোন সরকারেরই প্রশাসনিক কর্মকর্তাদের দলীয় সংকীর্ণ স্বার্থে ব্যবহার করার সুযোগ থাকবে না। এই লক্ষ্যেই পুরনো ফ্যসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করে।

তিনি আরও জানান তাদের পার্টির কাছে মানুষের প্রত্যাশা অনেক। জনগণের শক্তি ও অংশগ্রহণই পরিবর্তনের মূল চাবিকাঠি। আমি সংগঠনকে আরও গণমুখী, কার্যকর ও সংগ্রামী করে তুলতে চাই, যাতে মানুষ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সংগঠিত হতে পারে। আমাদের লড়াই গণতন্ত্রের প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য। প্রশাসনিক সেবাকে আরও কার্যকর করতে স্থানীয় প্রশাসন সাধারণ মানুষের জন্য সেবাগ্রহণ প্রক্রিয়াকে সহজ করবে। এই উদ্যোগকে সফল করতে সকল নাগরিকের সহযোগিতা, মতামত ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার জানান, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা যেন জনগণের কাছে সহজে পৌঁছায়, সে লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা নাগরিক সেবা প্রদানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জনগণের স্বার্থে ইতিবাচক অগ্রগতির পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট