1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

নাচোলে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা বিএনপি’র আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) নাচোল রেল স্টেশন মাঠে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন শওকত।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি যুগ্ন আহবায়ক হায়াতুদ্দৌল্লা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং (নাচোল – গোমস্তাপুর – ভোলাহাট) নিয়ে গঠিত  ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসলে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল সালাম তুহিন, জেলা বিএনপির সদস্য৷ সারোয়ার জাহান, জেলা বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক  ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুম্মান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন সহ  অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি বলেন,  জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। গত ১৭ বছর পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। সাধারণ জনগণকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত ছিল।  ফ্যাসিস্ট সরকারের নির্যাতন- নিপীড়ন সহ্য করে বিগত ১৭ বছরে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় সাংঠনিক সম্পাদক বলেন, এখনও জনগণের পাশে থেকে কাজ করছে।

তিনি আরো বলেন, বিএনপি নাখে ক্ষত  দিয়ে রাজনীতি করেন না। কারণ বিএনপি জনগণের দল। সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।  বক্তব্য শেষে বেগম খালেদা জিয়া এবং  দেশ ও জাতির মঙ্গল কামনায়  মোনাজাত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট