1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে রমজান উপলক্ষে টিকার খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক

বদরগঞ্জে রমজান উপলক্ষে টিকার খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

পবিত্র রমজান মাস উপলক্ষে তুরস্ক সরকারের পক্ষে রংপুরের বদরগঞ্জ- তারাগঞ্জ উপজেলার ২৫০ পরিবারকে টিকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী)  ট্যাক্সেরহাট আল আমিন মাদ্রাসা সংলগ্ন মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা গরীব দুঃখী মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহারসামগ্রীর ফুড প্যাকেজের মধ্যে ছিল চাল, তেল, ডাল, চিনি, ছোলা, আটা, খেজুর ও বিস্কুট।
এসময় উপস্থিত ছিলেন  সমাজসেবক ও খতিব বালাপাড়া জামে মসজিদ  মাওলানা আব্দুল হান্নান খান, মেনহাজুল ইসলাম, শামসুল হক সহ স্বেচ্ছাসেবীরা।

বালুয়া ভাটার সুফিয়া বেগম (৩৫) জানান, হঠাৎ করি শুনবার পাছি হামাক ঈদের জন্য উপহার দেবে। উপহার পায়া ভালই নাগিল।কয়দিন ভালো করি চলবার পামো।আল্লাহ  ওমার ভালো করুক।

উপজেলার শঙ্করপুর বটতলী এলাকার আদম ইসলাম বলেন,রমজান মাসে এমন উপহার আমার জন্য খুব উপকার হইল। এখনো কেউ দেয় নাই। দেবে কিনা জানিনা।
স্বেচ্ছাসেবক মাওলানা আব্দুল হান্নান খান বলেন,এটি নিশ্চয়ই একটি পরোপকারী কাজ। এমন মহৎ কাজে অংশ নিয়ে গর্ববোধ করছি। আশা করি তুরস্কভিত্তিক সংস্থা  ‘টিকা ‘ এবারের  মতো প্রতিবারেরই গরীব দুঃখীর পাশে দাঁড়াবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট