1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

রংপুরের বদরগঞ্জে হারিয়ে যাচ্ছে চিরচেনা তেঁতুল গাছ

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে প্রকৃতি হতে ক্রমেই যেন হারিয়ে যাচ্ছে ব্যাপক ঔষুধি গুনসম্পন্ন উদ্ভিদ তেঁতুল।যুগ যুগ ধরেই মানুষ নানা রোগ নিরাময়ে তেঁতুল থেকে ভেষজ উপায়ে ঔষুধ তৈরির মাধ্যমে তা সেবন করে সুস্থতা লাভ করে আসছে।

মানুষের অর্থনৈতিক দৈন্যদশার কারনে অত্যাধিক ব্যয়বহুল আধুনিক চিকিৎসা গ্রহন করতে পারে না।ব্যয়বহুল চিকিৎসার হাত থেকে বাচতে এক রকম বিনা খরচে স্বল্প সময়ে বহুমুখি রোগ নিরাময়ে অত্যন্ত কার্যকরি গাছের নাম হলো তেঁতুল। কিন্তু দুঃখের বিষয় প্রয়োজনীয় রক্ষনাবেক্ষন ও নতুন করে চারা রোপনের উদ্যোগের অভাবে এ ভেষজ গুনসম্পন্ন উদ্ভিদটি আজ বিলুপ্তির পথে।

লিগুমাইনোসি গোত্রের সিসালপিনয়েডি উপগোত্রের এ উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম টামারিনডাস ইন্ডিকা। ভেষজবিদগনের মতে;রোগ প্রতিকারে অনেক পদ্ধতিতে তেঁতুল ব্যবহার করা যায়।রক্তে কোলেস্টেরল কমানোর কাজে বর্তমানে তেঁতুলের আধুনিক ব্যবহার হচ্ছে। নিয়মিত তেঁতুল খেলে শরীরে মেদ জমতে পারে না।

তেঁতুলে টারটারিক এসিড থাকার কারনে খাবার হজমেও এটি দারুন সহায়ক। পেটের বায়ুও হাত-পা জ্বালাতে তেঁতুলের শরবত খুবই উপকারি।পেটের অম্ল,মাথাব্যাথা,ধুতরা ও কচুর বিষাক্ততা থেকে রক্ষা পেতে তেঁতুল ফলের শাঁসের শরবত খেলে শতভাগ সুফল পাওয়া যায়।
তেঁতুল পাতা সিদ্ধ করে ছেঁকে সেই পানি জিরার সাথে খেলে আমাশয় ভাল হয়। মুখের ভিতরের ক্ষত সরাতে তেঁতুল পাতার সিদ্ধপানি মুখে নিয়ে দুই তিনদিন ৪-৫ বার গড়গড়া করলে আরোগ্য পাওয়া যায়। একই পানি দ্বারা শরীরের যেকোন নতুন ও পুরোনো ক্ষতস্থান ধুঁয়ে দিলে ক্ষতস্থান দ্রুত শুকিয়ে যায়। তেঁতুলের ঔষুধি গুনাগুন ছাড়াও যাবতীয় মুখরোচক খাবার তৈরিতেও এর জুড়ি মেলা ভার।কথা হয় বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলামের সাথে তিনি জানান; যদি এই ঔষুধি গুনসম্পন্ন উদ্ভিদটিকে সুষ্ঠরক্ষনাবেক্ষন,চারা রোপনের মাধ্যমে টিকিয়ে রাখা না যায় তাহলে একদিন হয়তঃ প্রকৃতি থেকে চিরচেনা তেঁতুল গাছটি হারিয়ে যাবে।  #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট