1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

পত্নীতলায় মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে বাস ডাকাতি

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মানাসী ও নকুচা মাঝামাঝি এলাকায় রাস্তায় গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রো আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি)  দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সড়কের গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল বিআরটিসি বাস আটকিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামাল নিয়ে যায়। মাঝেমধ্যেই এই রোডে ডাকাতির ঘটনা ঘটছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

এবিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, প্রায় রাত বারোটার দিকে নওগাঁ-সাপাহার সড়কে গাছ ফেলে সড়ক আটকায় দুর্বৃত্তরা। এ সময় রাজশাহী থেকে সাপাহারগামী একটি বিআরটিসি বাস আটকায় তারা। সেখান থেকে বেশ কিছু মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট