মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মানাসী ও নকুচা মাঝামাঝি এলাকায় রাস্তায় গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রো আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সড়কের গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল বিআরটিসি বাস আটকিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামাল নিয়ে যায়। মাঝেমধ্যেই এই রোডে ডাকাতির ঘটনা ঘটছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
এবিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, প্রায় রাত বারোটার দিকে নওগাঁ-সাপাহার সড়কে গাছ ফেলে সড়ক আটকায় দুর্বৃত্তরা। এ সময় রাজশাহী থেকে সাপাহারগামী একটি বিআরটিসি বাস আটকায় তারা। সেখান থেকে বেশ কিছু মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর