1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের স্বাধীন, গর্বিত নওগাঁবাসী ডিবি পুলিশের ওপর হামলা ছাত্রদলের বিরুদ্ধে মামলা, আসামি ৫০ বদরগঞ্জে ভুটাক্ষেতে কীটনাশক স্প্রে করে দেড় লক্ষাধিক টাকার ফসল ধ্বংসের অভিযোগ খুলনায় বিভাগীয় বইমেলা শুরু, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের বিশেষ অভিযান শুরু, ৩০ ওয়ার্ডে স্প্রে রাজশাহী রেঞ্জে ওসিদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৩ কুষ্টিয়ায় কাফনের কাপড় ও চিরকুট রেখে দুই বাড়িতে হুমকি, এলাকায় চরম আতঙ্ক

আত্রাইয়ে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহম্মেদ, আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।   রবিবার(২৩ ফেব্রুয়ারী)২০২৫ সকাল সাড়ে ১০ টায় আলহাজ্ব মোঃ মমতাজ উদ্দিন ও মোঃরেজাউল ইসলাম এর উপস্থাপনায় ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে গনভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সর মাধ্যমে চারতলা বিশিষ্ঠ মডেল মসজিদ উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা.আ ফ ম খালিদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো.সাজজাদুল হাসান, নওগাঁ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.আল মামুন হক, পুলিশ সুপার মো.গাজিউর রহমান পিপিএম,জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপ পরিচালক মো.মারুফ রায়হান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল,নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই থানা বিএনপির সভাপতি মো.রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক মো.তছলিম উদ্দিন, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামাল হোসেন, উপজেলা জামাতে ইসলামির আমির ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.খবিরুল ইসলাম,মুসাঃ মল্লিকা খাতুন ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই নওগাঁ,মোঃ আবুল হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক,রেজাউল ইসলাম,আব্দুল জলিল,সাংবাদিক ফিরোজ আহমেদ, রফিকুল ইসলাম,আব্দুল হাই আল হাদি,নিজাম উদ্দিন, মহিদুল ইসলাম।

এছারাও উপজেলার ইসলামি ফাউন্ডেশনের সদস্য সহ উপজেলার ইমাম মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।  পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি এই মসজিদের মাধ্যমে এলাকায় সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ, বাল্য বিয়ে প্রতিরোধ,সামাজিক সমস্যা নিরসনে নানামতি কর্মকান্ড পরিচালিত হবে।

মসজিদে ইমাম প্রশিক্ষণ,অটিজম কর্নার,জানাজার নামাজ আদায়, মৃতদেহের গোসল ও কাফনের ব্যবস্থা এবং ইসলাম চর্চায়  বিশাল লাইব্রেরী স্থাপন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট