1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্ৰেফতার ২০ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্ৰেফতার ২০

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২০ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৮ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৭ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন এবং অন্যান্য অপরাধে ৪ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: শফিকুল ইসলাম ওরফে শফিক (৪৭) ও মো: শহিদুল ইসলাম (৩৫)। শফিকুল ইসলাম মতিহার থানার ধরমপুর এলাকার মৃত শাহাদুল ওরফে সাহাজুদ্দিনের ছেলে। সে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক কার্য নির্বাহী সদস্য ও আওয়ামীলীগ কর্মী শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বাঘচাপা এলাকার মো: আব্দুস সোবহানের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট