মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২০ জন গ্রেপ্তার হয়েছে।
সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৮ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৭ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন এবং অন্যান্য অপরাধে ৪ জন।
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: শফিকুল ইসলাম ওরফে শফিক (৪৭) ও মো: শহিদুল ইসলাম (৩৫)। শফিকুল ইসলাম মতিহার থানার ধরমপুর এলাকার মৃত শাহাদুল ওরফে সাহাজুদ্দিনের ছেলে। সে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক কার্য নির্বাহী সদস্য ও আওয়ামীলীগ কর্মী শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বাঘচাপা এলাকার মো: আব্দুস সোবহানের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর