1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর  ধামইরহাটে উপজেলা আওয়ামীলীগের মাসিক সভায় বিশেষ নির্দেশনা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর  ধামইরহাটে উপজেলা আওয়ামীলীগের মাসিক সভায় বিশেষ নির্দেশনা

  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………..

নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামীলীগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৬ আগস্ট ধামইরহাট ভবনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় মাসিক সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও নওগাঁ সদর আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এময় তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান এবং অসমাপ্ত ইউনিয়ন সহযোগি সকল দলের কমিটির প্রস্তুতের নির্দেশনা প্রদান করেন।

 

এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু হানিফ, মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শাহজাহান আলী, দপ্তর সম্পাদক আবু তালেব, আইন বিষয়ক সম্পাদক মোফাজ্জল হক, মহিলা আওয়ামীলীদের সভাপতি আনজু আরা, সম্পাদক আরজিনা পাারভীন, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সম্পাদক প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন, ধামইরহাট ইউনিয়নের সম্পাদক কামরুজ্জামানসহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট