1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিরিয়ায় প্রত্যাঘাত আসাদ বাহিনীর! লড়াইয়ে নিহত অন্তর্বর্তী সরকারের ১৪ নিরাপত্তা আধিকারিক - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

সিরিয়ায় প্রত্যাঘাত আসাদ বাহিনীর! লড়াইয়ে নিহত অন্তর্বর্তী সরকারের ১৪ নিরাপত্তা আধিকারিক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুদ্ধে জ্বলছে সিরিয়া। ছবি: রয়টার্স।

সবুজনগর অনলাইন ডেস্ক….
ক্ষমতা হারানোর আড়াই সপ্তাহের মধ্যেই প্রত্যাঘাত করল সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা। বুধবার আসাদ বাহিনীর হামলায় নতুন অন্তর্বর্তী সরকারের অন্তত ১৪ জন নিরাপত্তা আধিকারিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অন্তত ১০। সে দেশের বিদ্রোহী জোট সরকারের তরফে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।

বিবিসি প্রকাশিত খবর জানাচ্ছে, ভূমধ্যসাগরীয় বন্দর টারতুসের কাছে মঙ্গলবার থেকে দু’তরফের সংঘর্ষ শুরু হয়। সেখানেই আসাদ বাহিনীর হামলায় ১৪ জন নিরাপত্তা আধিকারিক নিহত হন। মৃত্যু হয় আসাদ-অনুগত তিন সেনারও। সে দেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দামাস্কাসের কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দি নির্যাতনের ঘটনায় জড়িত আসাদ সরকারের এক কর্মকর্তাকে গ্রেফতারের উদ্দেশ্যে টারতুসে অভিযান চালানো হয়েছিল। তখনই দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়।

গত ৮ ডিসেম্বর আসাদ সরকারকে উৎখাত করে সিরিয়ার রাজধানী দামাস্কাস দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট প্রাণ বাঁচাতে সিরিয়া ছেড়ে রাশিয়ায় চলে যান। তবে এখনও পশ্চিমে ভূমধ্যসাগরের উপকূলবর্তী এলাকার কিছু অংশ প্রাক্তন সরকারের অনুগত সেনা ও মিলিশিয়া বাহিনীর দখলে রয়েছে। সিরিয়ায় দীর্ঘ দিন শাসন করেছে আসাদ পরিবার। বাশারের বাবা হাফিজ় আল-আসাদ টানা ৩০ বছর সিরিয়া শাসন করেছিলেন। বাশার এবং তাঁর বাবা হাফিজ়, দু’জনে মিলে ৫০ বছরের বেশি সময় সিরিয়া শাসন করেছেন। ২০০০ সালে হাফিজ়ের মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাশার। টানা ২৪ বছর শাসন করার পর গত ৮ ডিসেম্বর সিরিয়ায় তাঁর সাম্রাজ্যের পতন হয়।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট